শুক্রবার, ৩০ মে, ২০১৪

"এক লাইনের জার্মান " ১০

স্বাগতম আজকের "এক লাইনের জার্মান " ১০ম আয়োজনে
আমাদের দৈনন্দিন জীবনে যে বাক্যটি সব সময়ই ব্যবহার করতে হয় , তা হল কারো সাথে কুশলাদি বিনিময়ের পর তিনি/সে কেমন আছে/আছেন তা জানা। আজ আমরা শিখব জার্মান ভাষায় কি করে অন্যকে প্রশ্ন করতে হয়, যে তিনি কেমন আছেন?
আজকের "এক লাইনের জার্মান " -
Wie geht es Ihnen? উচ্চারন-http://goo.gl/dtzFFs
কেমন আছেন ?
বন্ধু বা নিকটা আত্মীয় বা কাছের লোকজনের ক্ষেত্রে
Wie geht es dir?



আজকের "এক লাইনের জার্মান " ৯

স্বাগতম আমাদের আজকের "এক লাইনের জার্মান " ৯ম আয়োজনে
আমাদের দৈনন্দিন জীবনে প্রতিদিনই কারো সাথে দেখা হলে অভিবাদন জানাতে হয়। শুভ সকাল বা বিকেল বা দিন যেমন বাংলায় বলি জার্মান ভাষায় কি করে বলতে হয় তা আজ আমরা শিখব।
তাহলে আজকের "এক লাইনের জার্মান "-
Guten Morgen / Tag / Abend
শুভ সকাল/ দিন/ সন্ধ্যা
তাহলে আজথেকেই কারো সাথে দেখা হলে , ইংরেজিতে বা বাংলায় অভিবাদনের পাশাপাশি তাকে জার্মান ভাষায়ও অভিবাদন জানান । আর যদি বলতে লজ্জা লাগে তা হলে মনে মনে জার্মান ভাষায় বলুন আর চেক করে দেখুন আপনার মনে থাকে কিনা ।

"এক লাইনের জার্মান " কুইজ- ১ উওর

ধন্যবাদ সবাইকে আমাদের গতকালের "এক লাইনের জার্মান " কুইজ- ১ এ যারা যারা অংশগ্রহন করেছেন আর যারা সঠিক উওর দিয়েছেন । আজকে তা হলে কুইজের উওরটা জানিয়ে দিচ্ছি। মিলিয়ে নিন আপনার উওর এর সাথে ...আমাদের কুইজ ছিল -Ich ----- in Dhaka. আমি ঢাকায় থাকি। হ্যা সঠিক উওর হচ্ছে Ich wohne in Dhaka. সবাইকে আবারো ধন্যবাদ জানাচ্ছি কুইজে অংশগ্রহন করার জন্য।


"এক লাইনের জার্মান " কুইজ- ১

স্বাগতম আমাদের "এক লাইনের জার্মান " কুইজ- ১ আয়োজনে
আশা করি আপনারা গত ৮ টি লাইন ইতিমধ্যে রপ্তকরে ফেলেছেন। আজকের কুইজ একদমই সহজ। নিচের ছবিটি দেখুন... শুন্যস্থানে কি বসবে বলুনতো ? আপনাদের সুবিধার্থে ৩ টি সম্ভাব্য উওরও দেয়া হলে। একটি সঠিক শব্দ বেছে নিয়ে সঠিক উওর কমেন্টে লিখুন। অনুরোধ থাকল সম্পুর্ন বাক্যটি লেখার জন্য। ধন্যবাদ

"এক লাইনের জার্মান "- রিভিও-১

আজকের "এক লাইনের জার্মান "- রিভিও-১ আয়োজনে সবাইকে স্বাগতম
আমার এ পর্যন্ত ৮ টি লাইন শিখেছি। নিচে সেই ৮ টি লাইন একসাথে দেওয়া হল। আগামী কাল এই ৮ টি লাইন থেকে একটি কুইজ নেয়া হবে। তাই আপনাদের প্রস্তুতির জন্য একসাথে সব কয়টা লাইন দেয়া হল।
এখানেই শেষ নয়- ধরুন আপনি নতুন কারো সাথে পরিচিত হতে চাচ্ছেন। এখন নিজের সম্পর্কে কি করে বলবেন ? আমাদের এক লাইনের জার্মান এর ১,৩,৫,৭,৮ এই কয়টা লাইন এক সাথে করে দেখুন কি হয় ? আপনার নাম, আপনি কোথায় থাকেন, কি করেন, আপনার মাতৃভাষা ও আরও কোন কোন ভাষায় কথা বলতে পারেন খুব সহজেই অন্যকে বলতে পারবেন এই কয়টা লাইন আপনার জানা থাকলে। আর যদি এই জিনিসগুলো অন্যের কাছ থেকে জানতে চান তা হলে ২,৪,৬ নাম্বার লাইনগুলো জানা থাকলেই যে কাউকে প্রশ্ন করতে পারবেন। আপাতত এই কটা লাইন শিখে নিন। প্রাথমিক ভাবে যে কারো সাথে জার্মান ভাষায় পরিচিত হওয়া সহ, তাকে প্রশ্ন করে তার সম্পর্কেও জানতে পারবেন। আর আগামীকালের কুইজ এর জন্য প্রস্তুতি ও নিয়ে নিন।

"এক লাইনের জার্মান "- ৮

স্বাগতম আজকের "এক লাইনের জার্মান "- ৮ম আয়োজনে
গত কাল আমরা শিখেছি কি করে নিজের মাতৃভাষা সম্পর্কে অন্যকে বলতে হয়। আমরা মাতৃভাষা ছাড়াও ইংরেজি, হিন্দি, ফ্রেঞ্চ সহ একের অধিক ভাষায় কথা বলতে পারি বা জানি অনেকেই। তাহলে আপনার মাতৃভাষা ছাড়াও আরো কোন ভাষা যে জানেন তা কি করে অন্যকে বলবেন? আজকে আমরা তা শিখব।
তাহলে আমাদের "এক লাইনের জার্মান "-
Ich spreche auch Englisch und Französisch
আমি ইংরেজি ও ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে পারি বা জানি ।
আপনি ইংরেজি ও ফ্রেঞ্চ এর জায়গায় আপনার জানা ভাষার নাম লিখে দিতে পারেন। আর auch বলার কারন আপনি যখন বাংলা আপনার মাতৃভাষা বলবেন তার পরে আরোও অন্য ভাষা জানেন এই আরোও বোঝেতে auch ব্যবহার করা হয়েছে।
বাক্যের কিছু শব্দের উচ্চারন- http://goo.gl/txGO4jhttp://goo.gl/aCcmfG ,http://goo.gl/xAe89w ,
এবার কমেন্টে জানিয়ে দিন আপনি বাংলা ছাড়াও আরোও কোন কোন ভাষায় কথা বলতে পারেন বা জানেন ।

"এক লাইনের জার্মান " -৩

স্বাগতম আজকের "এক লাইনের জার্মান " আয়োজনে
আমারা কোথায় থাকি বা আমাদের বাসা কোথায় ? কথা বলতে গেলে স্পেশাল্লি নতুন কারো সাথে কথা বলতে গেলে প্রায়ই আমাদের এ কথাটি বলতে হয় -
আমার বাসা ঢাকায়/গাজীপুরে/সিলেটে বা আমি ঢাকায় থাকি
তাহলে আমাদের আজকের "এক লাইনের জার্মান " -৩
Ich wohne in Dhaka
আমি ঢাকায় থাকি
এবার কমেন্টে বলুন আপনি কোথায় থাকেন । ধন্যবাদ