K লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
K লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৩

K কলাকোপা/বান্দুরা

লেখাটি এখান থেকে নেয়া হয়েছে 
কলাকোপা/বান্দুরা হতে পারে ডে ট্রিপের আদর্শ স্থান।ঢাকা থেকে ৩৫ কিলোমিটার দূরে ইছামতীর তীরে কলাকোপা-বান্দুরার অবস্থান।ইতিহাস-ঐতিহ্যের বিশাল এক ভান্ডার কলাকোপা-বান্দুরা। উনিশ শতকেও এখানে জমিদারদের বসতি ছিল।প্রায় ২০০ বছরের ইতিহাসসমৃদ্ধ গ্রাম এই কলাকোপা-বান্দুরা। যা ছিল একসময় ব্যবসা-বাণিজ্যের তীর্থস্থান।এখানকার প্রাকৃতিক দৃশ্যও চোখ জুড়ানো।যার প্রাণ ইছামতী নদী।

এখানে গেলে দেখবেন : জজবাড়ি, খেলারাম দাতান বাড়ি এবং বিগ্রহ মন্দির।জলদস্যু থেকে দাতায় পরিণত হয়েছেন খেলারাম।তাঁর অনেক কীর্তিকলাপ ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা গ্রামের মানুষের মুখে মুখে ছড়িয়ে আছে।এছাড়া আছে উকিল বাড়ি, ব্যবসায়ী রাধানাথ সাহার বাড়ি, শ্রীযুক্ত বাবু লোকনাথ সাহার বাড়ি, যার খ্যাতি মঠবাড়ি বা তেলিবাড়ি নামে; মধু বাবুর পাইন্নাবাড়ি, পোদ্দারবাড়ি, কালীবাড়ি এবং কলাকোপার কাছে সামসাবাদ তাঁতপল্লি, হলিক্রস স্কুল এবং জপমালা রানির গির্জা, এর বাইরেও অনেক পুরোনো ভবন ও মঠ চোখে পড়বে কলাকোপা-বান্দুরায়।

যেভাবে যাবেন : গুলিস্তান মাজারের ৫০ গজ দক্ষিন থেকে প্রতিদিন সকাল ৬ টা থেকে আধ ঘন্টা পরপর বাস ছেড়ে যায়।ভাড়া ৭০ টাকা।দিনে গিয়ে দিনেই ফিরে আসতে পারেন।

শুক্রবার, ২৮ জুন, ২০১৩

D ঢাকার সেরা সেরা খাবারের তালিকা

লেখাটি এখান থেকে নেয়া হয়েছে 

হয়তো অনেকের কাছে এ লিষ্টটা আছে তবু আবার দিলাম।ঢাকা শহরের কিছু ভালো খাবারের তালিকা যা একবার খেলে আবার খেতে ইচ্ছে করবে।

১. মিরপুর কাজীপাড়া বাস ষ্ট্যান্ড এর বৈঠকখানা রেষ্টুরেন্ট এর আফগানী মুর্গ পোলাও এবং পাক্কি বিরিয়ানী
২. বেচারাম দেউরীতে অবস্হিত নান্না বিরিয়ানি এর মোরগ-পোলাও
৩. ঝিগাতলার সুনামী রেস্তোরা এর কাচ্চি বিরিয়ানী, গাউছিয়া হোটলের গ্রিল
৪. খিঁলগাও এর ভোলা ভাই বিরিয়ানী এর গরুর চাপ এবং মুক্তা বিরিয়ানী এর গরুর চাপ, খাসীর চাপ এবং ফুল কবুতর
৫. মতিঝিলের ঘরোয়া হোটেল এবং হীরাঝীলের ভূনা খিচুড়ী
৬. হোটেল আল-রাজ্জাকের কাচ্চি+গ্লাসি
৭. লালমাটিয়ার স্বাদ এর তেহারী
৮. নবাবপুর রোডে হোটেল স্টার এর খাসীর লেকুশ, চিংড়ি ,ফালুদা
৯. নয়াপল্টনে হোটেল ভিক্টোরীতে ৭০টি আইটেমের বুফে
১০. হাতিরপুল মোড়ে হেরিটেজ এর শর্মা
১১. শ্যামলী রিং রোডের আল-মাহবুব রেস্তোরার গ্রীল চিকেন
১২. মোহাম্মদপুর জেনেভা/বিহারী ক্যাম্পের গরু ও খাশির চাপ
১৩. মোহাম্মদপুর টাউন হল বাজারের সামনের বিহারী ক্যাম্পের "মান্জারের পুরি"
১৪. চকবাজারের শাহ সাহেবের বিরিয়ানী
১৫. মিরপুর-১০-এর শওকতের কাবাব
১৬. নারিন্দার শাহ সাহেবের ঝুনার বিরিয়ানী
১৭. ইংলিশ রোডের মানিকের নাস্তা
১৮. গুলশানের কস্তুরির সরমা
১৯. সোবহানবাগের প্রিন্স রেস্টুরেন্ট এর কাকড়া
২০. সাইন্স-ল্যাবের ছায়ানীড়ের গ্রীল-চিকেন
২১. নাজিরা বাজারের হাজীর বিরিয়ানী
২২. জেলখানা গেটের পাশে হোটেল নিরবের ব্রেন ফ্রাই
২৩. নয়া বাজারের করিমের বিরিয়ানী
২৪. হাজি বিরিয়ানী এর উল্টা দিকের হানিফের বিরিয়ানী
২৫. লালবাগের ভাটের মসজিদের কাবাব বন
২৬. বংশালের শমসের আলীর ভূনা খিচুড়ী
২৭. খিলগাঁও বাজারের উল্টো পাশে আল রহমানিয়ার গ্রীল চিকেন আর তেহারী
২৮. মতিঝিল সিটি সেন্টারের পিছনের বালুর মাঠের পিছনের মামার খিচুড়ী
২৯. চানখারপুলের নীরব হোটেলের ভুনা গরু আর ভর্তার সাথে ভাত
৩০. ধানমন্ডী লায়লাতির খাসির ভুনা খিচুড়ী
৩১. হোসনী দালান রোডে রাতের বেলার পরটা আর কলিজা ভাজি
৩২. নাজিরা বাজার মোড়ে বিসমিল্লার বটি কাবাব আর গুরদার
৩৩. পুরানা পল্টনে খানা-বাসমতির চাইনিজ প্যাকেজ
৩৪. বনানীর বুমারস রেস্টুরেন্টের বুফে প্যাকেজ
৩৫. ধানমন্ডির কড়াই গোশত এর ইলিশ সস
৩৬. গুলশান ২ এর খাজানার মাটন দম বিরিয়ানী এবং হাইদ্রাবাদী বিরিয়ানী
৩৭. উত্তরার একুশে রেস্তোরার গ্রীল চিকেন
৩৮. ধানমন্ডি/বনানীর স্টার হোটেলের কাচ্চি এবং কাবাব
৩৯. মৌচাকের স্বাদ রেস্তোরার ভাতের সাথে ৩৬ রকমের ভর্তা
৪০. সাইন্স ল্যাবে মালঞ্চ রেস্তোরার কাচ্চি বিরিয়ানী, রেশমী কাবাব
৪১. সুবহানবাগের তেহারী ঘর এর তেহারী-ভুনা খিচুরী
৪২. ভূত এর কাকড়া, সিজলিং, সূপ
৪৩. শর্মা এন পিজ্জার বীফ শর্মা
৪৪. মিরপুর ঝুট পট্টির রাব্বানির চা
৪৫. চকের নূরানি ড্রিংস এর লাচ্ছি
৪৬. চকের বিসমিল্লাহ হোটেলের মোঘলাই পরটা
৪৭. সেন্ট ফ্রান্সিস স্কুলের সামনের মামার আলুর দম।
৪৮. সোহরয়ার্দী কলেজের সামনে জসিমের চটপটি ও ফুচকা।
৪৯. বাংলাবাজারে (সদরঘাট) চৌরঙ্গী হোটেলের সকালের নাস্তা।
৫০. অমূল্য মিষ্টান্ন ভান্ডারের (শাঁখারীবাজার) হালুয়া, পরোটা, সন্দেশ।
৫১. গোপীবাগের খাজা হালিম ও টিটির কাচ্চি
৫২. বাসাবোর হোটেল রাসেলের "শিককাবাব"
৫৩. বায়তুল মোকাররমে অলিম্পিয়া কনফেকশনারীর "চকলেট পেস্টি"
৫৪. কর্নফুলি গার্ডেন সিটির চার তালার "ফুচকা"
৫৫. কাঁটাবন ঢালে অষ্টব্যঞ্জনের বিফ খিচুড়ী
৫৬. পল্টনের (বিজয়নগর পানির ট্যাকিংর পেছনে) নোয়াখালী হোটেলের গরুর কালো ভুনা
৫৭. ডিসেন্ট (মতিঝিল, হাতিরপুল, বনশ্রী, ধানমন্ডি, চক, নওয়াব---এদের প্রচুর শাখা) এর ডেজার্ট আইটেমগুলা ভালো।
৫৮. বিউটি বোডিং এর মুড়িঘন্ট
৫৯. পল্টনের নোয়াখালী হোটেলের কালো ভুনা